ভয়াবহ বন্যায় পাকিস্তানে ৫০ জনের প্রাণহানি ঘটেছে
দি নিউজ লায়ন ; গত কয়েকদিন ধরে টানা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় পাকিস্তানে প্রায় ৫০ জনের প্রাণহানি হয়েছে। বেসরকারি সূত্রে এই সংখ্যাটা আরো বেশি।বৃষ্টি ও বন্যার কারণে গত তিন দিনে উত্তরপশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ১৯ জন মারা গেছে। ১২ জনের প্রাণহানি হয়েছে দক্ষিণের সিন্ধু প্রদেশে।
এ ছাড়া পাঞ্জাবে আট জন ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চল গিলগিত বালতিস্তানের আরো ১০ জন প্রাণ হারিয়েছে।বৃষ্টির কারণে প্রধান একটি খাল ভেঙ্গে সিন্ধু প্রদেশের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। ধসে পড়েছে শতাধিক ঘরবাড়ি। রোববার দেশটির সেনা সদস্যরা প্রদেশটির একটি জেলায় বন্যাকবলিত মানুষজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছে বলে জানা গিয়েছে।
সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার সিন্ধু প্রদেশের দাদু জেলায় বন্যাকবলিত শতাধিক মানুষকে নিরাপদে উদ্ধার করেছে। প্রতি বছর মৌসুমী বৃষ্টিপাতের কবলে পড়ে পাকিস্তান।

Post a Comment