চিনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিল বাংলাদেশ ’ - The News Lion

চিনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিল বাংলাদেশ ’




ঢাকা প্রতিনিধি : চিনের সঙ্গে আলোচনার ভিত্তিতে চায়না সিনোব্যাক কোম্পানির ভ্যাকসিনের ট্রায়াল করতে অনুমতি দিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন জানিয়েছেন দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া আরও যেসব দেশ বা কোম্পানি স্বেচ্ছায় করোনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে করতে আগ্রহী হবে তাদেরকেই অনুমতি দেয়া হবে বলে জানান তিনি।




তবে ডিসেম্বর-জানুয়ারির আগে কোন ভ্যাকসিন বাজারে আসবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। করোনার ভ্যাকসিন পেতে বিশ্ব সংস্থার কাছেও জুলাই মাসে আবেদন করে রেখেছে বাংলাদেশ। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকে আমরা ভ্যাকসিন নিয়ে চায়নার সঙ্গে আলোচনা করেছি। এর আগে আমরা অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা করেছি। চায়নার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছিল তাদের সিনোভ্যাক কোম্পানি বাংলাদেশকে ভ্যাকসিন দেবে।




বাংলাদেশে তারা কিছু পরীক্ষাও করতে চায়, ট্রায়াল করতে চায়। সে বিষয়ে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি। ভ্যাকসিনের সব বিষয়ে আমরা প্রধানমন্ত্রীকে অবহিত করেছি।’ চিন, ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে করোনা ভ্যাকসিন নিয়ে আলাপের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘তিনি চিন্তা-ভাবনা করে আমাদের একটা নির্দেশনা দিয়েছেন, সিদ্ধান্ত হয়েছে— আমরা যেহেতু চাই দেশে ভ্যাকসিন আসুক, তাহলে তার তো ট্রায়াল লাগবেই।




সেই ট্রায়ালটা কাদের ওপর করব? প্রপোজাল হলো ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবাকর্মীর ওপর আগে (ট্রায়াল) করা হবে।’




 স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে ট্রায়াল করতে দেব। যারা স্বেচ্ছায় আসবে তাদের ওপরই শুধু ট্রায়াল হবে। ঢাকায় চিনের রাষ্ট্রদূত এবং সিনোভ্যাক কোম্পানিকেও আমরা এই কথা জানিয়ে দিয়েছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.