আজ রাজ্য জুড়ে মাসের শেষ সার্বিক লকডাউন চলছে - The News Lion

আজ রাজ্য জুড়ে মাসের শেষ সার্বিক লকডাউন চলছে




সাপ্তাহিক লকডাউন পর্বে আগস্টের শেষ সার্বিক লকডাউন চলছে রাজ্য জুড়ে। সোমবার সকাল থেকে কলকাতা, হাওড়া সহ বিভিন  জেলাতেও লকডাউন চলছে। লকডাউনে শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা। শহরে দোকান বাজার সব বন্ধ রয়েছে। সিটি পুলিশ এলাকায় চলছে পুলিশের নজরদারি।


এদিনও লকডাউনে হাওড়া ব্রিজে কড়া নাকা চেকিং চলছে সকাল থেকে। হাওড়া স্টেশন চত্বর কার্যত শুনশান। এদিন জেলায় জেলায় বিভিন্ন  এলাকায় নাকা চেকিং চলছে। যারা বৈধ কাগজ দেখাতে পারছে তাদেরই কেবল ছাড়া হচ্ছে। বাকিদের বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.