তৃণমূলের পরিচালনায় মছলন্দপুরে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন
দি নিউজ লায়ন ; উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুর ১ নং এসসি-এসটি-ওবিসি সেলের পরিচালনায় বিশ্ব আদিবাসী দিবস
উদযাপিত হলো রবিবার বিকেল বেলা মছলন্দপুর ভূদেব স্মৃতি উচ্চ মাধ্যমিক বালিকা
বিদ্যালয় প্রাঙ্গণে।
ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ
সূচনা হয়। এরপর আদিবাসী সেলের বিভিন্ন
সংগঠনের সদস্যরা নৃত্য, গান এবং
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আদিবাসী সংস্কৃতির ধারক ও বাহক বিরসা মুন্ডার
স্মরণে এবং স্বাধীনতা আন্দোলনে আদিবাসীদের অবদানকে মনে রেখে বিশেষ মর্যাদার সঙ্গে
পালন করা হয়। রাজ্যজুড়ে প্রত্যেকটি জেলায় ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত
হচ্ছে। তাই এই দিনটিকে স্মরণ করে মছলন্দপুরে গভীর শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে
পালিত হলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবরা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত
কুমার সাহা, মছলন্দপুর ১ নং
গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস কুমার ঘোষ, এসসি-এসটি-ওবিসি সেলের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি
সুকান্ত মাহাতো, সহ সভাপতি অংশু
ঘোষ, মছলন্দপুর ১ সেলের বিশ্বজিৎ দাস, ওই সেলের গাইঘাটা বিধানসভার সভাপতি মনোজ বিশ্বাস, সম্পাদিকা রত্না চৌধুরী, পশ্চিমবঙ্গ রিপাবলিকান পার্টির সভাপতি মৃত্যুঞ্জয়
মল্লিক, অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের সভাপতি বিশ্বজিৎ
মাহেলি সহ তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব নেতা ও কর্মীরা। এই অনুষ্ঠান ঘিরে সকলের
মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Post a Comment