জাস্টিস ফর সুশান্ত’ মুভমেন্টে শামিল হলেন যোগগুরু রামদেব - The News Lion

জাস্টিস ফর সুশান্ত’ মুভমেন্টে শামিল হলেন যোগগুরু রামদেব





দি নিউজ লায়ন ;  সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে গোটা দেশ   উত্তাল। এবার ‘জাস্টিস ফর সুশান্ত’ মুভমেন্টে শামিল হলেন যোগগুরু রামদেব। সুশান্তের বিচারের জন্য প্রার্থনা ও পূজা করতে দেখা গেছে রামদেবকে।গত  শনিবার যোগগুরু রামদেব বলেন, ‘সুশান্তের বাবা ও বোনেদের সঙ্গে আমি কথা বলেছি। এখন ওদের মনের কষ্টটা বুঝতে পারছি। ওদের কথা শুনে আমারও বুক কেঁপে উঠেছিল। আমরা পতঞ্জলী যোগপিঠে সুশান্তের জন্য প্রার্থনা করছি, ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিক। সুশান্ত ও তাঁর পরিবার দ্রুত ন্যায়বিচার পাক।



 আমার প্রার্থনা, যেন সবাই ন্যায় বিচার পায়। কারো সঙ্গে যেন কোনো অন্যায় না হয়।’সুশান্ত সিং রাজপুতের বিচার চেয়ে শনিবার ১০ মিনিট নীরবতা পালনের ডাক দেওয়া হয়। তাতে সুশান্তের পরিবারের পাশাপাশি বলিউডের অনেকে যোগ দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.