মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, ঝরলো প্রাণ ৮ - The News Lion

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, ঝরলো প্রাণ ৮




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের ময়মনসিংহ জেলার ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ এক পরিবারের আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাশাটি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।




তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। এখনো উদ্ধার তৎপরতা চলছে। জানা গিয়েছে, মাইক্রোবাসটি ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাচ্ছিল। পথে ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি।




এতে ঘটনাস্থলেই আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। নিহতদের মধ্যে এক শিশু, পাঁচ নারী ও দুই পুরুষ রয়েছেন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে দমকল বাহিনী। ফুলপুর থানার ওসি ইমারাত হোসেন গাজী জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারে কাজ চলছে। আহত ছয়জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.