বাংলাদেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, আক্রান্ত ২৭৬৬
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৫৯১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে দুই হাজার ৭৬৬ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত হলেন দুই লাখ ৭১ হাজার ৮৮১ জন।
আজ শুক্রবার করোনার হালনাগাদ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে আরও এক হাজার ৭৫২ জনের তথ্য দেওয়া হয়েছে। দেশে এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Post a Comment