ক্যালিফোর্নিয়ায় আকাশের দিকে উঠছে আগুনের ঘূর্ণি
ভয়াবহ দাবানলে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াইন এলাকার এক বড় অংশ পুড়ে যাচ্ছে। আর তার থেকেই আকাশের দিকে উঠছে আগুনের ঘূর্ণি। এখনো পর্যন্ত এ দাবানলে ১০জনের মৃত্যু হয়েছে। কয়েকদিন আগেই সেই ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ব। প্রকাশ্যে এসেছে একের পর এক ছবি।
কী এই আগুনের ঘূর্ণি বা ফায়ার টর্নেডো:
যে অঞ্চলে প্রবল অগ্নিকাণ্ড হয়, তার মাথায় তৈঋই হয় এক বিশেষ ধরনের মেঘ। আর সেই মেঘ হয় মারাত্মক, সেখান থেকে কী হতে পারে, তা বোঝা মুস্কিল। আসলে আগুন থেকে যে বিপুল পরিমাণ তাপ নির্গত হয়, তা থেকেই তৈরি হয় এই মেঘ।
আর তৈরি হয় প্রবল বেগের হাওয়া, ষা ঘুরপাক খেতে খেতে এগোতে থাকে। আর সেই ঘূর্ণিঝড়ের প্রকোপে পড়তে পারে কয়েক’শ মিটার এলাকা। গাছপালাও উপড়ে যেতে পারে।


Post a Comment