মহেশ ভাটের বিরুদ্ধে বিস্ফোরক প্রয়াত অভিনেত্রী জিয়া খানের মা - The News Lion

মহেশ ভাটের বিরুদ্ধে বিস্ফোরক প্রয়াত অভিনেত্রী জিয়া খানের মা




মহেশ ভাট নাকি সেদিন বলেছিলেন, “চুপ থাক। না হলে তোকেও ইনজেকশন দিয়ে শুইয়ে দেব।” রাবিয়ার এই বিস্ফোরক মন্তব্যে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে বলিউডে। পরিচালক মহেশ ভাটের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ করলেন প্রয়াত জিয়া খানের মা রাবিয়া খান।  রাবিয়া জানান জিয়ার শেষকৃত্যের দিন তাঁকে হুমকি দিয়েছিলেন মহেশ ভাট। এক সাক্ষাৎকারে জিয়ার অবসাদগ্রস্ততার প্রসঙ্গ ওঠে। উত্তরে তাঁর মা রাবিয়া বলেন, “জিয়া অবসাদগ্রস্ত, এটা শুধু বলেছিলেন মহেশ ভাট। আমার মেয়ের শ্রাদ্ধে উনি এসে বললেন জিয়া অবসাদগ্রস্ত ছিল।




 আমি অস্বীকার করতেই উনি বললেন, ‘চুপ করে যাও নাহলে তোমাকেও ইঞ্জেকশন দিয়ে শুইয়ে দেব’। এখানে ভিক্টিমদের অপরাধী বানানো হয়। বলা হয় তাদের পরিবার টাকা চায়।” মহেশ ভাটকে বলিউড মাফিয়াদের মুখপাত্র বলেও দাবি করেন রাবিয়া। তিনি অভিযোগ করেন,য়১৬ বছর বয়সে যখন জিয়া মহেশ ভাটের হয়ে কাজ করেছিল তখন তাঁর উপর নিজের প্রভাব খাটাতে চাইতেন তিনি। জিয়ার মা আরও বলেন, তিনিই প্রথম বলেছিলেন সুশান্ত ও জিয়ার মৃত‍্যুর মধ‍্যে মিল রয়েছে। রাবিয়া এই সাক্ষাৎকারে বলিউডের মাফিয়া এবং তাদের ক্ষমতার সম্পর্কেও কথা বলেছেন। বলেছেন এই বলিউড মাফিয়ারা এখনও সুরজ পাঞ্চোলিকে সাহায্য করছে।




 ২০১৩ সালে মুম্বইয়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া জিয়া খানের দেহ। জিয়া খানের সঙ্গে তখন সম্পর্কে ছিলেন অভিনেতা সুরজ পাঞ্চোলি। সুরজের বিরুদ্ধেই জিয়ার পরিবার অভিযোগ এনেছিল।  সুশান্তের মৃত্যু সম্পর্কে রাবিয়া বলছেন, “আমি প্রথমেই বলেছিলাম সুশান্তকে খুন করা হয়েছে। জিয়ার ঘটনার সঙ্গে বহু মিল রয়েছে। দুই ক্ষেত্রেই তাদের সঙ্গীরা ভালোবাসায় ফাঁসিয়ে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, টাকা পয়সা লুট করেছে। পরিবার-পরিজনদের থেকে দূরে রেখেছে।





আমার হাসি পায় মুম্বই পুলিশকে দেখে। তারা সত্যিটা খুঁজে বের করতে এত সময় লাগিয়ে দিচ্ছে। নিজেদের সুবিধার জন্য নেপোটিজম অ্যাঙ্গেল বের করেছে।”  জিয়া সম্পর্কে রাবিয়া বলছেন, “সুরজ জিয়াকে মারধর করতো। আমি পুলিশকে বলেছিলাম যে আমার মেয়েকে খুন করা হয়েছে। সুরজের নারকো টেস্ট করা হোক। কিন্তু তারা শোনেনি। পুলিশের ওপর বলিউড মাফিয়াদের চাপ ছিল। বলিউডের একজন আইকন বলেছিলেন, যাতে সুরজকে জিজ্ঞাসাবাদ না করা হয়। কারণ সেই সময় তারা সুরজকে নিয়ে ছবি বানাচ্ছিলেন।”     তবে এখনো ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন জিয়ার মা। মনে করেন একদিন ঠিক সত্যিটা সামনে আসবে এবং তারা বিচার পাবে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.