করোনায় লোকসানের মুখে দক্ষিণ ২৪পরগনার মাছ ব্যবসায়ীরা
করোনায় লোকসানের মুখে পড়েছেন দক্ষিণ ২৪পরগনার বেশকিছু মাছ ব্যবসায়ী। কারণ এরা যেসব দেশে মাছ রফতানি করে সেখানকার রেস্তোরাঁগুলি বন্ধ থাকায় সমস্যা তৈরি হয়েছে। এর মধ্যে যেটুকু মাছ রফতানি হচ্ছে তা অনেক কম দামে কিনে নিয়ে যাচ্ছে রপ্তানিকারকরা।
এই পরিস্থিতিতে প্রায় ৩০-৪০ শতাংশ কম দামে মাছ বিকোচ্ছে বলে ব্যবসায়ীদের বক্তব্য। মূলত পমফ্রেট, বাগদা চিংড়ি ইত্যাদি মাছ বিদেশে যায়। ছোট সাইজের পমফ্রেট (৭০-৮০ গ্রামের) সেগুলো চলে আসে স্থানীয় বাজারে। এর চেয়ে বড় মাপের মাছগুলি রফতানি হয়ে যায়। এই ধরনের মাছের যোগানে কোন ঘাটতি নেই অথচ করোনা পরিস্থিতিতে মাছ রফতানি সংকট দেখা গিয়েছে।
সাধারণত এইসব ছোটখাটো মাছ ব্যবসায়ীদের কাছ থেকে রপ্তানিকারকরা মাছ কিনে থাকে। আর মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি গোটা বিষয়টির উপর নজর রাখে। এখানকার এক কর্তা বর্তমান এই সমস্যার কথা স্বীকার করেছেন। তার মতে এই পরিস্থিতিতে মৎস্য ব্যবসায়ীরা ৩০ শতাংশ কম দাম পাচ্ছে।

Post a Comment