লাউ পাতায় কই পাতুরি
উপকরণ:
কই মাছ বড় সাইজের ৪ টি ,
লাউ পাতা ১০টি,
পেঁয়াজ বাটা আধ কাপ ,
সরষে বাটা আধ কাপ ,
কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ,
সরষের তেল আধ কাপ,
হলুদ গুঁড়ো ১ চা চামচ ,
লঙ্কার গুঁড়া ১চা চামচ ,
লবণ স্বাদমতো।
প্রনালি:
প্রথমে সরষে কিছুক্ষণ ভিজিয়ে রেখে বেটে রাখুন, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বেটে রাখুন, কই মাছ ভালো করে ধুয়ে মাঝখানে দাগ কেটে জল ঝরিয়ে রাখুন, লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন।
এবার সরষে বাটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুড়ো , লবণ আর সরষের তেল দিয়ে মিশিয়ে রাখুন। এই মশলা মাছের গায়ে ভালোভাবে মেখে আধ ঘণ্টার জন্য রেখে দিন।
এরপর একটা কই মাছ নিয়ে লাউ পাতায় মুরিয়ে ভালো করে সুতো দিয়ে পেচিয়ে রাখুন , ফ্রাইপেনে লাউ পাতায় মোড়ানো কই মাছগুলো দিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে এপিঠ-ওপিঠ সেদ্ধ করে নিন এতে জল ছাড়বে, জলটা শুকিয়ে নিন।
এরপর কই মাছগুলো উঠিয়ে আবার ফ্রাই প্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে ৫ মিনিটের জন্য ভেজে নিন। তৈরি হয়ে গেল মজাদার লাউ পাতায় কই পাতুরি। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
এভাবে করতে ঝামেলা মনে হলে, পছন্দের মশলা দিয়ে মাছ মেখে রেখে লাউ পাতায় মুরিয়ে ভাত রান্নার সময় ভাপে দিয়ে দিন।

Post a Comment