সুশান্তের বাবার FIR দায়ের পর এই প্রথম জনসমক্ষে এলেন রিয়া
সুশান্ত মামলায় ইডি-র দফতরে হাজির হয়েছেন রিয়া চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে সুশান্তের বাবা কে কে সিং রাজপুতের FIR দায়ের পর শুক্রবারই থমবার জনসমক্ষে এলেন রিয়া। অভিযোগ জিজ্ঞাসাবাদে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে কোনও সাহায্যই করতে চাইছেন না রিয়া। সূত্রের খবর অনুসারে ইডি-র গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে রিয়া বলেছেন, ''আমি ঠিক মনে করতে পারছি না। ''
এদিকে শুধু রিয়াকেই নয়, তাঁর ভাই শৌমিক চক্রবর্তীকেও জেরা করা হচ্ছে। সুশান্তের অ্যাকাউন্ট থেকে তাঁর নামে যে ট্রান্সাকশন হয়েছে, সেবিষয়েই শৌমিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। রিয়া নামে যে তিনটি সম্পত্তির সন্ধান ED পেয়েছে, তার মধ্যে একটি মুম্বইয়ের খার এলাকায় ৩২২ স্কোয়ার ফিটের 1bhk ফ্ল্যট। যেটি ট্যাক্স, রেজিস্ট্রেশন সবমিলিয়ে দাম পড়ছে ৮৪ লক্ষ টাকা। এছাড়াও রিয়ার যে তিনটি সম্পত্তি কিনেছিলেন, সেই সংক্রান্ত সমস্ত তথ্য রিয়াকে ED-র তরফে জমা দিতে বলা হয়।
পাশাপাশি ED তরফে রিয়াকে তাঁর ৫ বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতেও বলা হয়েছে বলে খবর। আজও ED একই ভাবে রিয়া, তাঁর ভাই সহ অন্যান্যদের জেরা চালিয়ে যাবে বলে খবর। এদিকে জানা যাচ্ছে, রিয়ার চ্যাটার অ্যাকাউন্টেন্ট-কে ED-র তরফে দুবার সমন পাঠানো হলেও তিনি ED-র দফতরে হাজিরা দেননি।
Post a Comment