এবার করোনার হানা দেব পরিবারে
এবার করোনার হানা দেবের পরিবারে। মঙ্গলবার উত্তম নামে তাঁর বাড়ির এক কর্মচারী করোনা আক্রান্ত বলে জানিয়েছেন অভিনেতা। তবে তাঁর কোনও উপসর্গ নেই। নিজের বাড়িতেই তাঁকে আইসোলেশনে রেখেছেন অভিনেতা।
সেইসঙ্গে তিনি ও তাঁর পরিবারের বাকি সদস্যরাও আগামী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছেন দেব।
তিনি এদিন ট্যুইট করে জানান যে, তিনি নিজে ও তাঁর পরিবারের সদস্যরা প্রত্যেকেই করোনা টেস্ট করিয়েছে। তাঁদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই উদ্বেগের কোনও কারণ নেই বলে জানিয়েছেন তিনি।

Post a Comment