প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক স্তব্ধ কীর্ণাহার - The News Lion

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক স্তব্ধ কীর্ণাহার




বীরভূমের কীর্ণাহারের মিরাটি গ্রামে জন্ম প্রণব মুখোপাধ্যায়ের। প্রণববাবুর বাবা কামদাকিঙ্কর মুখোপাধ্যায় ও মায়ের নাম রাজলক্ষ্মী দেবী। তাঁর বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। সেই কারণেই ছোট থেকেই বাড়িতে রাজনৈতিক পরিবেশ ছিল। সেই আবহেই বেড়ে ওঠেন প্রণব মুখোপাধ্যায়।  শৈশব থেকেই লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। স্কুলে মাস্টারমশাইদেরও প্রিয় ছাত্র হিসেবেই পরিচিত ছিলেন প্রণব মুখোপাধ্যায়।  



কলেজের অধ্যাপনা দিয়ে প্রণব মুখোপাধ্যায় কর্মজীবনের শুরু। পরে তিনি সাংবাদিকের কাজও করেন। ‘দেশের ডাক’ নামে একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখাপাধ্যায়।  এছাড়াও তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের ট্রাস্টি ও পরে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সভাপতি হন। কর্মজীবনের শুরু দিকে হাওড়ার বাঁকড়ার ‘বাঁকড়া ইসলামিয়া হাইস্কুল’-এ দু’বছর শিক্ষকতা করেছেন প্রণববাবু।  



পরবর্তী সময়ে পুরোদস্তুর যোগ দেন কংগ্রেসি রাজনীতিতে। ১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণব মুখোপাধ্যায় পরিণয়সূত্রে আবদ্ধ হন শুভ্রা মুখোপাধ্যায়ের সঙ্গে। তাদের দুই পুত্র ও এক কন্যা বর্তমান। তার অবসরকালীন শখ বই পড়া, বাগান করা ও গান শোনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.