করোনা প্রতিরোধে বাজার করতে যাওয়ার সময় যা করবেন - The News Lion

করোনা প্রতিরোধে বাজার করতে যাওয়ার সময় যা করবেন



করোনার এই সময়ে ওষুধ ও পণ্যদ্রব্য কিনতে বাড়ির বাইরে বের হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই সময় বাজার করার আগে ও পরে কি কি করণীয় জেনে নিন সেই টিপসগুলো-

বাজার করতে যাওয়ার সময় যা করবেন
বাজার করতে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরবেন। সঠিকভাবে ও মানসম্মত মাস্ক পরবেন। চশমা অথবা সানগ্লাস পরা উত্তম। সম্ভব হলে হাত গ্লাভসও পরতে পারেন।




বাজার বাড়িতে আনার পর যা করবেন
বাড়িতে বাজার এনে এমন জায়গাই প্রথমে রাখতে হবে যেন সেই জায়গাকে সাবান দিয়ে ধোয়া যায়। বাজারকারীর কাপড় ও জুতা এমন স্থানে খুলে রাখতে হবে যাতে তা বাড়ি পরার অন্যান্য কাপড়ের সংস্পর্শে না আসে। পারলে সাথে সাথে কাপড় সাবান জলে ৫মিনিট ডুবিয়ে রেখে কেচে নিন। এরপর বাজারকারীকে সাথে সাথে স্নান করতে হবে।

বাজার গোছানোর সময় যা করবেন
বাজার দুই ধরনের। যেমন, অপচনশীল (যা সাত দিন ফ্রিজের বাহিরে রাখলে পচে না। যেমন, আলু,পেঁয়াজ, চাল, আটা, বিস্কুট ইত্যাদি)। আর একটি হলো পচনশীল (যা ফ্রিজের বাহিরে রাখলে সাত দিনের আগেই পচে যায়। যেমন, মাছ, মাংস, তরকারি ইত্যাদি)।





অপচনশীল বাজার গোছানোর ক্ষেত্রে যা করতে হবে: অপচনশীল বাজারগুলাকে আলাদা করে সাত দিনের জন্য এমন স্থানে রাখতে হবে যাতে তা কেউ সাত দিনের আগে স্পর্শ বা ব্যবহার না করে।

পচনশীল বাজারর ক্ষেত্রে যা করতে হবে: পচনশীল বাজার আবার দুই ধরনের। যেমন, খোসাযুক্ত বা প্যাকেট যুক্ত। এর মধ্যে থাকতে পারে তরল দুধের প্যাকেট, বাটার, শসা, লাউ, পটল, কলা, কমলা, আপেল ইত্যাদি রয়েছে। আর একটি হলো খোসা ছাড়া। যেমন, মাছ, মাংস, শাক, মিষ্টি ইত্যাদি। খোসা বা প্যাকেট মুক্ত বাজারকে প্রথমে ২০ সেকেন্ড সাবান জলে ডুবিয়ে রাখার পরে তা পরিষ্কার জলে ধুয়ে সাবান মুক্ত করতে হবে। এরপর তা মুছে বা শুকিয়ে ফ্রিজে রাখতে হবে। পাউরুটির মতো পাতলা




প্যাকেটযুক্ত জিনিস যা সাবান-জলে ডুবানো যায় না; তাকে সাবান জলে ভেজানো  কাপড় দিয়ে প্যাকেটের ওপর ভালোভাবে মুছে প্যাকেটটি ছিঁড়ে পাউরুটি পরিষ্কার পাত্রে নিয়ে নিতে হবে।
মাছ, মাংস, শাক ইত্যাদি খোসা ছাড়া বাজারকে প্রথমে বড় বালতির মধ্যে ঠান্ডা জলে ২ থেকে ৩ মিনিট ডুবিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতে এগুলা পরিষ্কার হবে কিন্তু করোনাভাইরাস মুক্ত হবে না। এরপর এগুলাকে সাবধানে সরাসরি রান্নার পাত্রে নিয়ে রান্না করতে হবে। আর রান্ন না করলে খুব অল্প জলে দুই মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে।


মনে রাখতে হবে, করোনা জীবাণুযুক্ত কোনো কিছু ফ্রিজের আইস চেম্বারে রাখলে জীবাণু দুই বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই কোনো অবস্থাতেই কোনো কিছু সাবান দিয়ে না ধুয়ে বা না ফুটিয়ে ফ্রিজে রাখা যাবে না। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.