রায়গড়ে বিল্ডিং ভেঙে মৃত ২
মহারাষ্ট্রের রায়গড়ে বিল্ডিং ভেঙে মৃত ২। আহত ১৫ জন। তাঁদের মধ্যে কয়েকজনের চোট গুরুতর। মোট ৬০ জনকে উদ্ধার করা হলেও এখনও ১৮ জন ভিতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ওই এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধে ৬টা নাগাদ কাজলপুর এলাকার ওই বহুতলটির একাংশ আচমকা ধসে পড়ে। বহুতলটিতে ৪০টি ফ্ল্যাট রয়েছে। এদিন সন্ধে নাগাদ প্রথমে বহুতলটির তিলতলা ধসে পড়ে।
প্রবল বৃষ্টির জেরেই পুরানো ওই বাড়িটির একাংশ ভেঙে পড়ে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই এদিন দ্রুত ঘটনাস্থলে চলে যান দমকল ও পুলিশকর্মীরা। স্থানীয়দেরও বেশ কয়েকজন উদ্ধারকাজে হাত লাগান। তড়িঘড়ি বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে বাড়ি ভেঙে পড়ে তাঁদের অধিকাংশই জখম হয়েছেন।

Post a Comment