আজকের রাশিফল - The News Lion

আজকের রাশিফল



বৃষ রাশি: 
জনবহুল কোনো জায়গায় বেড়াতে যেতে হতে পারে। এদিন আপনারই কোনও মহিলা আত্মীয়ের ব্যবহারে একটু কষ্ট পাবেন। সারাদিন অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনার খুব ক্লান্ত লাগার সম্ভাবনা আছে। কোনও কারণে এদিন এক হতাশা আপনাকে গ্রাস করতে পারে।

মেষ রাশি: 
দিনের শুরুতেই আপনার দফতরে জমে থাকা নথিপত্রের কাজ সম্পাদনের চেষ্টা করুন। দুপুরের পর আপনাকে পারিবারিক কাজে কিছুটা সময় ব্যয় করতে হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি: 
ব্যবসায়িক কাজে অতিরিক্ত বিনিয়োগের ব্যাপারে কোনো ধরনের ঝুঁকি নেবেন না। বৈদেশিক যোগাযোগের সময় প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই-বাছাই করে তার পর সিদ্ধান্ত নিন। দূরের যাত্রায় যানবাহন ছেড়ে দূরে কোথাও যাবেন না।

কর্কট রাশি: 
প্রয়োজন ছাড়াই অতিরিক্ত কোনো কাজ হাতে নেবেন না। দূরের কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগে বিদেশ সফরের সুযোগ সৃষ্টি হতে পারে। সন্ধ্যার পর বাইরে আড্ডা না দিয়ে পরিবারের সদস্যদের সময় দিলে আনন্দময় হয়ে উঠবে।




সিংহ রাশি: 
একটু অস্থিরতা থাকলেও কাজের ভেতর মন দিলে দাফতরিক সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে। ব্যবসায়ীদের ব্যাংক ঋণসহ বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। খেলাধুলার সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের দিনটি ভালো যাবে।

কন্যা রাশি:
 আর্থিক প্রাপ্তিযোগ শুভ। কেনাকাটায় বিপরীত লিঙ্গের কারও ওপর নির্ভর করলে অর্থনাশের সম্মুখীন হতে পারেন। প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে আপনার হঠাৎ করে আজ মানসিকভাবে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে।

তুলা রাশি: 
পরিকল্পনা বাস্তবায়নে স্বল্প পরিচিত কারও সহায়তা নেয়ার আগে ভেবে নিন। দূরের কোনো ব্যবসায়িক যোগাযোগে অর্থনাশের আশঙ্কা রয়েছে। রফতানিকারকদের জন্য আজ হতে পারে পয়মন্ত দিন।
পারিপার্শ্বিক অবস্থার চাপে পড়ে আপনাকে আজ পরিকল্পনা পরিবর্তন করতে হতে পার। তবে নিজের ওপর আস্থা রেখে এগুলো সুষ্ঠুভাবে তা সম্পাদন করা সম্ভব হতে পারে।

বৃশ্চিক রাশি:
কোনো কাজেই অন্যের সহায়তা চাইবেন না। পাইকারি বা দোকান ব্যবসায়ীদের আজ মালামাল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নিজেই যোগাযোগ রক্ষা করে উদ্যোগ নিলে ঝুঁকি এড়ানো সম্ভব হতে পারে। প্রেম ও বিয়ের যোগ শুভ।




ধনু রাশি: 
পদস্থদের বিরাগভাজনের কারণে আজ পুরনো সমস্যার সমাধান কঠিন হতে পারে। অধস্তন বিপরীত লিঙ্গের কারণে অর্থনাশের আশঙ্কা রয়েছে। খুচরা ব্যবসায়ীদের নতুন কোনো ব্যবসা শুরু করার ইতিবাচক যোগ রয়েছে।

মকর রাশি:
 দিনের শুরু থেকেই সতর্ক না থাকলে মানসিক অস্থিরতার কারণে মূল্যবান কোনো জিনিস বা দলিলপত্র খোয়া যাওয়ার আশঙ্কা রয়েছে। কর্মস্থলে আজ পদস্থ বিপরীত লিঙ্গের কর্মকর্তার কাছ থেকে সাবধান থাকবেন।

কুম্ভ রাশি: 
প্রভাবশালীদের মন রক্ষা করে চলার চেষ্টা আজ অনেকটাই কঠিন হতে পারে। গৃহে বা বাইরে যেখানেই হোক বয়স্কদের মতামতকে গুরুত্বসহকারে বিবেচনা করুন। গোপন কোনো বিষয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা দেখা যায়।

মীন রাশি: 
শক্তির অপপ্রয়োগ হতেও পারে। আজ সকালের দিকে কোনও খরচ আপনার বাড়তে পারে। অনেক বন্ধু আজ বাড়িতে আসতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন তারা কয়েক দিন অপেক্ষা করুন। পদার্থবিদ্যা নিয়ে যারা লেখাপড়া করছেন, তারা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.