অভিযুক্তদের গ্রেফতার করার পরিবর্তে আক্রান্তকেই আটক করে নিয়ে যায় পুলিশ

নৈহাটির বিজেপি নেতা গনেশ দাসের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। হালিশহরের বলদেঘাটা এলাকায় বোমাবাজি হয়েছে বলে খবর। এদিকে, অভিযুক্তদের গ্রেফতার করার পরিবর্তে তাঁকেই আটক করে নিয়ে গিয়েছেপুলিশ।
জানা গিয়েছে, মানিক দাস নামে এক বিজেপি সমর্থকের মাথা ফেটে যায়। খবর পেয়ে গণেশ দাস আক্রান্ত কর্মীকে নিয়ে বীজপুর থানায় অভিযোগ দায়ের করতে যান। আর সেখান থেকে ফেরার পথেই হামলা হয় গণেশ দাসের ওপর। দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে বলে অভিযোগ। অল্পের জন্য প্রাণে বেঁচে যান গনেশ।
গণেশবাবুর দাবি, থানায় অভিযোগ করায় তার ওপর হামলা হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর গাড়িতে বোমা মেরেছে বলে অভিযোগ। ওদিকে অভিযুক্তদের গ্রেফতার করার পরিবর্তে তাঁকেই আটক করে নিয়ে যায় পুলিশ । পুলিশের তরফে জানানো হয়েছে, আটক নয়, গণেশবাবুকে উদ্ধার করে থানায় আনা হয়েছিল। তাঁর ওপর হামলার খবর পেয়ে তাঁকে উদ্ধার করে পুলিশ। এদিকে তাঁদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা।
Post a Comment