করোনায় নিজের রেকর্ড নিজেই ভাঙছে ভারত
শনিবার দেশে করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা তাক লাগিয়ে দিয়েছে। একদিনে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত ৬৫,০০২ জন। মৃত্যু হয়েছে ৯৯৬ জনের। সরকারি তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে এখনও অবধি সংক্রমিত ২৫,২৬,১৯২ জন এবং মৃত্যু হয়েছে ৪৯,০৩৬ জনের।
করোনা থেকে এখনও অবধি সুস্থ হয়েছেন ১৮,০৮,৯৩৬ জন। সুস্থতার হার ৭১.৬০ শতাংশ, পজিটিভিটি রেট ৭.৪৮ শতাংশ। এখনও অবধি সবচেয়ে বেশি সাম্পেল টেস্ট করা হয়েছে শুক্রবার, সংখ্যাটি ৮,৬৮,৬৭৯।
শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্র(৩৬৪), তামিলনাডু(১১৭), কর্নাটক(১০৪), অন্ধ্রপ্রদেশ(৯৭) এবং পশ্চিমবঙ্গে(৬০)। পাশাপাশি, সবচেয়ে বেশিও সংক্রমণ হয়েছে মহারাষ্ট্র(১২,৬০৮), অন্ধ্রপ্রদেশ(৮,৯৪৩), কর্নাটক(৭,৯০৮), তামিলনাডু(৫,৮৯০) এবং উত্তরপ্রদেশে(৪,৫১২)।

Post a Comment