জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে কোভ্যাক্সিন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী - The News Lion

জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে কোভ্যাক্সিন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী



আজ ৭৪ তম স্বাধীনতা দিবস। এদিন লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে  এনসিসি ক্যাডেটদের জন্য বিশেষ ঘোষণা করলেন মোদী। আমাদের দেশ কী করতে পারে, তা লাদাখে দেখে নিয়েছে গোটা দুনিয়া। শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাই। আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরদার লড়াই করছে ভারত।



ভারত সেইসব কম সংখ্যক দেশগুলোর মধ্যে একটা, যেখানে জঙ্গলের পরিমাণ ক্রমশ বাড়ছে।
ভ্যাক্সিন কবে আসবে, এই একটাই প্রশ্ন প্রত্যেকটা মানুষের মনে। প্রধানমন্ত্রী বলেন, দেশে তিনটি ভ্যাক্সিন তৈরি পরীক্ষা চলছে। বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই প্রচুর পরিমাণ ভ্যাক্সিনের ডোজ তৈরি করা হবে। আর তা কীভাবে দেশের বেশিরভাগ মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া যাবে, তার পরিকল্পনা তৈরি করা হয়ে গিয়েছে।



ন্যাশনাল হেল্থ স্কিমের সূচনাও হচ্ছে ভারতে। ভারতের প্রত্যেক নাগরিককে দেওয়া হবে হেল্থ আইডি। তাতে কে কোনও চিকিৎসকের কাছে যাচ্ছে, কী ওষুধ খাচ্ছেন, কী ডায়গোনোসিস হচ্ছে তার সব তথ্য থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.