এখনই শুটিংয়ে ফিরছেন না পূর্ণিমা - The News Lion

এখনই শুটিংয়ে ফিরছেন না পূর্ণিমা



ঢাকাই সিনেমার ইতিহাসে পূর্ণিমা যেন একটি অধ্যায়ের নাম। পূর্ণিমার যতই দিন যাচ্ছে ততই যেন তার রূপের ঝলকানি বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নিত্য নতুন ছবি প্রকাশ করছেন।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। অনেকদিন ধরেই বড় পর্দায় দেখা মিলছে না তার। তবে শিগগিরই ফিরবেন পর্দায়। এরইমধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুটি সিনেমা ‘গাঙচিল’ ও ‘জ্যাম’।


তবে ছবিগুলোর কিছু কাজ এখনও বাকি রয়েছে। ‘গাঙচিল’ ছবির পুরো ইউনিট পূর্ণিমার ফেরার অপেক্ষায় রয়েছেন। তিনি ফিরলেই শুটিংয়ে যাবে টিম। তবে এখনই শুটিংয়ে ফিরতে চান না পূর্ণিমা।




তিনি জানান, ‘আমার মেয়েটা ছোট। তা ছাড়া এই সময়টাতে প্রতিদিন অনলাইনের ক্লাসগুলোতে মেয়ের সঙ্গে থাকতে হয়। জীবনের চেয়ে কাজ বড় হতে পারে না। শুধু শুধু ঝুঁকি নেব না। তবে আমি  কৃতজ্ঞ পরিচালক ও ফেরদৌস আমার অনুরোধ রেখেছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.