করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ
করোনা আক্রান্ত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। বুধবার সকালে নিজেই ট্যুইট করে এ খবর জানিয়েছেন তিনি। তিনি ট্যুইট করে লিখেছেন, “গতকাল করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শেষ কিছুদিনে যারা যারা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা সত্বর কোভিড পরীক্ষা করুন”। তরুণ গগৈ-এর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন এবং তাঁর স্বাস্থ্যের অবস্থা ভালো আছে।
মঙ্গলবার অসমের দুই বিধায়ক নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসম গণ পরিষদের বিধায়ক রমেন্দ্র নারায়ণ কালিতা এবং কংগ্রেস বিধায়ক অজন্তা নিয়োগ কিছুদিন থেকে জ্বরে ভুগছিলেন। পরবর্তী পরিস্থিতিতে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

Post a Comment