জয় শ্রী রাম’ বলে দেশবাসীকে রামমন্দিরের ভূমিপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো ইস্যু নিয়ে অরবিন্দ কেজরিওয়াল এসেছে তাঁর ট্যুইটে। তবে বিরোধিতা নয়। রীতিমত ট্যুইটে জয় শ্রী রাম লিখে দেশবাসীকে বুধবার ভূমি পুজোর শুভেচ্ছা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
ট্যুইটে তিনি লেখেন, গোটা দেশকে ভূমি পুজোর শুভেচ্ছা। দেশ যেন ভগবান রামের আশীর্বাদ পায়। দারিদ্র ও ক্ষুধার দানবকে হারিয়ে ভারত যেন আরও শক্তিশালী হয়ে ওঠে। গোটা বিশ্বকে যেন ভারত একদিন পথ দেখায়।
জয় শ্রী রাম। জয় বজরংবলী। এদিন হিন্দিতে ট্যুইট করেন কেজরিওয়াল। বুধবার বেলা বারোটায় ভূমিপুজোর অনুষ্ঠান অযোধ্যায়। বহু প্রতিক্ষিত এই রাম মন্দিরের ভূমি পুজো। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক বিজেপি শীর্ষ স্থানীয় নেতা। নির্দিষ্ট সময়ে পাঁচটি রুপোর ইঁট বসিয়ে শুরু হবে ভূমি পুজো। এই ইঁট পাতবেন প্রধানমন্ত্রী স্বয়ং।

Post a Comment