সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল এরাজ্যের শিল্পশহর
ফের ভূমিকম্পে কেঁপে উঠল এরাজ্যের শিল্পশহর। বুধবার সকালে দুর্গাপুরে এই কম্পন অনুভূত হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, সকাল ৭ টা ৫৪ নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। ভূমিকম্পের জেরে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষেরা। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।

Post a Comment