‘মহিন্দ্রা থর’-এর নতুন চমক কি? - The News Lion

‘মহিন্দ্রা থর’-এর নতুন চমক কি?



 বিগত বেশ কিছু বছর ধরে আকর্ষণীয় মডেলের গাড়ি নিয়ে এসে দর্শকদের চমক দিয়েছেন মহিন্দ্রা।  এবারে ফের তারা নিয়ে আসছে এক নতুন চমক। যা লঞ্চ করা হবে আগামী অক্টোবরে। মনে করা হচ্ছে গাড়ি প্রেমীদের কাছে এই গাড়ি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠবে।  জানা গিয়েছে, মহিন্দ্রার নয়া থর লঞ্চ হবে ২ অক্টোবর।





এই গাড়ির এএক্স এবং এলএক্স সিরিজ লঞ্চ করা হবে ক্রেতাদের জন্য।  ছোট্ট এবং মজবুত হওয়াতে এই গাড়ি নিয়ে নিয়ে দুর্গম জায়গাতেও এই গাড়ি ব্যবহার করা সহজ। আর এর সেকেন্ড জেনেরেশন নিয়ে আসাতে গ্রাহকদের কাছে আরও গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করা হচ্ছে।  নয়া ঝাঁ চকচকে লুকের সঙ্গে আসছে এই গাড়ি। ফলে গ্রাহকদের দৃষ্টি এই গাড়ি সহজেই আকর্ষণ করবে। এতে রয়েছে এলইডি হেডল্যাম্প। এটি গাড়ির লুকটি বেশ আকর্ষণীয় করে তুলবে।




এছাড়া এই গাড়ির পিছনেও রয়েছে এলইডি লাইট।  গাড়ির চাকা অপেক্ষাকৃত উন্নতমানের ফলে যে কোন দুর্গম জায়গাতে যাওয়ার ক্ষেত্রে কোন সমস্যা হবে না।  এই গাড়ির ভেতর টি যথেষ্ট আরামদায়ক। সিটগুলি অপেক্ষাকৃত বড়। পাশপাশি পা ছড়িয়ে রাখার মত যথেষ্ট জায়গা রয়েছে এতে।  এছাড়াও এতে রয়েছে ৭ইঞ্চি টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট।     এছাড়াও রয়েছে গাড়ির ক্লাইমেট কন্ট্রোল করার সুবিধা। এমনকি রিমোট লক থেকে শুরু করে ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ পারকিং সেন্সর এবং স্পিড সতর্কতার সুবিধা। পাশপাশি রয়েছে এতে অধিক উন্নতমানের ইঞ্জিন।  জানা যাচ্ছে, ভারতের বাজারে এই গাড়ির দাম হতে পারে ১০ লক্ষ টাকা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.