চুরি হয়ে গেল ১০০ কেজি গোবর - The News Lion

চুরি হয়ে গেল ১০০ কেজি গোবর




ছত্তিসগড়ের কোরিয়া জেলার রোঝি গ্রামে চুরির এক আজব মামলা সামনে আসছে। অবাক করা কথা হল, সেখানকার চোরেরা টাকা-পয়সা গয়নাগাটি চুরি করেনি! তাঁরা চুরি করেছে ১০০ কেজি গোবর ।


  সূত্রের খবর অনুসারে, কোরিয়া জেলায় একটি গ্রামে দুই কৃষকের জমা করা ১০০ কেজি গোবর চুরি হয়ে গিয়েছে। সকালে কৃষক যখন ঘুম থেকে ওঠে, তখন দেখে তাঁদের জমা করা সমস্ত গোবর উধাও!



তিনি এ বিষয়ে গৌঠান কমিটিতে অভিযোগ দায়ের করেন, একই সঙ্গে স্থানীয় থানায়ও একটি অভিযোগ দায়ের করা হয়। কৃষকের বক্তব্য, গোবর চুরি নতুন সমস্যা। এই সমস্যা রোধ করার জন্য, চোরদের ধরতে হবে।



ছত্তিশগড়ে কংগ্রেস সরকার গোধন নয়া যোজনা শুরু হওয়ার পর থেকেই হঠাৎ করেই সেখানকার গোবর হয়ে উঠেছে দামী বস্তু। যা কিনা এতদিন রাস্তার পাশেই অবহেলায় পড়ে থাকত, তাই কিনা এখন হয়ে যাচ্ছে চুরি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.