খাবার থেকে কি করোনাভাইরাস ছড়াতে পারে? কি বলছে হু - The News Lion

খাবার থেকে কি করোনাভাইরাস ছড়াতে পারে? কি বলছে হু




 আতঙ্ক কাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়েছে যে, খাবার বা খাবারের প্যাকেজিং থেকে করোনা ছড়ায় না।  তাই অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। চিনে চিকেন উইংসে করোনা ভাইরাস মেলায় সঙ্গে সঙ্গে ওই প্রোডাক্টের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে করোনা টেস্ট করা হয়েছে। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।




 তাই হু-এর তরফে মিশেল রায়ান বলেন, অতিমারীতে ইতিমধ্যেই মানুষ যথেষ্ট আতঙ্কিত হয়ে আছে। আর নতুন করে আতঙ্ক ছড়ানোর দরকার নেই।  চিনে খাবারের প্যাকেটে করোনা ভাইরাস আছে কিনা, তা পরীক্ষা করে দেখা হয়েছে।



 হু-এর কোভিড টেকনিক্যাল হেড মারিয়া ভান কেরখোভে বলেন, এরকম হাজার হাজার প্যাকেট পরীক্ষা করে দেখা হয়েছে। ১০ টিরও কম ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এসেছে। তাই খাবার, খাবারের প্যাকেট, ডেলিভারি করা খাবার থেকে করোনা ছড়ায় না বলেই আশ্বস্ত করেছেন তিনি।  তিনি আরও জানান, এখনও পর্যন্ত এরকম কোনও উদাহরণ নেই যে খাবারে ভাইরাস থাকলে, সেখান থেকে কেউ আক্রান্ত হয়েছেন। যে কোনও জিনিস রান্না করলে অন্যান্য ভাইরাসের মত করোনা ভাইরাসও মরে যায়।




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.