কিভাবে কাটছে রাজের কোয়ারেন্টাইন? - The News Lion

কিভাবে কাটছে রাজের কোয়ারেন্টাইন?



করোনায় আক্রান্ত হয়ে ১২ দিন ধরে কোয়ারেন্টাইনে রয়েছেন রাজ চক্রবর্তী। স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ধারে কাছেও যেতে পারছেন না তিনি। খুব শীঘ্রই মা হতে চলেছেন শুভশ্রী। আর তাই স্ত্রীকে সামনাসামনি দেখার জন্য অপেক্ষা করে আছেন রাজ।



 রাজ জানিয়েছেন তিনি শুভশ্রীর সঙ্গে দেখা করার জন্য ভীষণ উত্তেজিত। আগামী সোমবার শুভশ্রীর সঙ্গে তার সামনা সামনি দেখা হবে।  রাজ বলছেন, “আইসোলেশন এ রবিবার ১৭ দিন পূর্ণ হবে। আর তার পর অবশেষে সোমবার আমি শুভশ্রীর সঙ্গে দেখা করতে পারব।



যদিও দিনে চার থেকে পাঁচবার আমাদের ভিডিও কলে কথা হয়। তবুও সামনাসামনি দেখা করার জন্য আমরা দিন গুনছি। সেম কমপ্লেক্সে শুভশ্রী ওর মা-বাবার সঙ্গে রয়েছে।”  রাজ কোয়ারেন্টাইনে থাকলেও নিয়ম করে শুভশ্রীর তার খোঁজ নিচ্ছেন। ভিডিও কলেও নিয়মিত যোগাযোগ রাখছেন তারা‌ শুভশ্রীর সম্পর্কে রাজ বলেছেন, “শুভশ্রী এমন একজন যে সকলের খেয়াল রাখে। সকলকে আহ্লাদ দেয়। ও আমাদের পরিবারের গার্ডিয়ান এঞ্জেল। 



কিন্তু কিভাবে কাটছে রাজের কোয়ারেন্টাইন? তিনি জানিয়েছেন এই সময়টা প্রচুর সিনেমা দেখছেন তিনি যা পরিচালক হিসেবে তাকে সমৃদ্ধ করছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.