লড়াকু বীর জওয়ানদের অবদানকে কুর্ণিশ জানালেন প্রধানমন্ত্রী - The News Lion

লড়াকু বীর জওয়ানদের অবদানকে কুর্ণিশ জানালেন প্রধানমন্ত্রী



 লড়াকু বীর জওয়ানদের অবদানকে কুর্ণিশ জানালেন প্রধানমন্ত্রী। প্রতিমুহূর্তে শ্ত্রুদের সামনে ঢাল হয়ে দেশকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন নমো। লালকেল্লার মঞ্চ থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে দেশের জওয়ানদের জন্য গর্বপ্রকাশ করেছেন।



  লাইন-অফ-কন্ট্রোল থেকে লাইন-অফ-অ্যাকচুয়াল কন্ট্রোল সবদিকেই সজাগ রয়েছে ভারতীয় সেনা। যারাই দেশের শান্তি বিঘ্ন ঘটাতে কু-নজরে তাকাচ্ছে তাঁদের প্রত্যেককেই শক্তহাতে কড়া জবাব দিয়েছে দেশের বীর সেনারা।



 এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “LoC থেকে LAC- যেখানেই বাইরের শক্তি চোখ রাঙিয়েছে, ভারতের শান্তি কেরে নিতে চেয়েছে এবং সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করেছে সেখানেই সেনা বীরত্ব দেখিয়েছে, মুখের উপর জবাব দিয়েছে”। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.