কারাগারে সশস্ত্র দুষ্কৃতী হামলায় মৃত ৩

ফের অশান্ত আফগান। সূত্রের খবর, রবিবার পূর্ব আফগানিস্তানের একটি কারাগারে সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালায়, এতে মৃত্যু হয় ৩ জনের। এবং আহত প্রায় ১৮ জন। এই হামলা সারাদেশে যুদ্ধবিরতির আপেক্ষিক শান্তিকে ভেঙে দিয়েছে বলে জানাচ্ছেন আধিকারিক। নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগয়ানি জানিয়েছেন, নিরাপত্তা রক্ষীদের উপর গুলি চালানোর আগে কারাগারের কাছে একটি বিস্ফোরকবাহী গাড়িতে বিস্ফোরণ ঘটায় বন্দুকধারী হামলাকারীরা।
তিনি জানিয়েছেন, হামলাকারীরা বেশিরভাগই কারাগারের কাছে একটি বাজারে লুকিয়ে ছিল। আর সেখান থেকেই নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্যে গুলি চালানো হয়। যদিও কিছু পরেই পরিস্থিতি আয়ত্বে আনে নিরাপত্তারক্ষীরা। স্বরাষ্ট্র মন্ত্রক এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, কমপক্ষে তিন জন মারা গিয়েছেন এবং আরও পাঁচ জন আহত হয়েছেন। বর্তমানে পুলিশ ও স্পেশাল ফোর্স ওই এলাকায় মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন তিনি। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছে, “এটি আমাদের আক্রমণ নয়। আমাদের মুজাহিদিনরা এখনও হামলা চালানোর অনুমতি পায় নি।”
Post a Comment