দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫৩ হাজার ৬০১ জন
করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। কাঁপছে ভারতও। ক্রমে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৫৩ হাজার ৬০১ জন।
আরও মৃত্যু হয়েছে ৮৭১ জনের। নতুন করে সংক্রমণের জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ লক্ষ ৬৮ হাজার ৬৭৫ জন। দেশজুড়ে মোট মৃত্যু হয়েছে ৪৫ হাজার ২৫৭ জনের।
মোট ২২ লক্ষ আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লক্ষ ৮৩ হাজার ৪৮৯ জন, এর মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৭ হাজারেরও বেশি মানুষ। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা কেস রয়েছে ৬ লক্ষ ৩৯ হাজার ৯২৯ জন। এরা চিকিৎসাধীন রয়েছেন।

Post a Comment