ঈশ্বরের খোঁজে গিয়েছিলেন নরেন্দ্র মোদী - The News Lion

ঈশ্বরের খোঁজে গিয়েছিলেন নরেন্দ্র মোদী



২৯ বছরের বিতর্ক শেষে হচ্চে রাম মন্দিরের ভূমি পূজা। সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমিতে হিন্দুদের বলে চিহ্নিত করার পরই এই প্রক্রিয়া শুরু হয়। এবার শুরু হবে রাম মন্দির গঠনের কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন হনুমানগড়ি মন্দিরে আরতির পর রামলাল্লার আরতি করেন। সেখান থেকেই ভূমিপূজনের দিকে যান তিনি। জানা যায়, খুব অল্প বয়স থেকে আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ ছিল মোদীর। শোনা যায়, ১৬বছর বয়সে স্বামী আত্মস্থানন্দের কাছে দীক্ষা নেন তিনি৷ তখন তিনি এই মঠে সন্ন্যাস গ্রহণের জন্য অনুরোধ করেছিলেন৷ কিন্তু সে সময় তাঁর অনুরোধ মানা হয়নি৷ তখন মোদী তাঁর আইডল স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে হিমালয়ে গিয়েছিলেন৷



 মাত্র ১৭ বছর বয়সেই সংসার ছেড়ে হিমালয় পাড়ি দিয়েছিলেন তিনি।  জানা যায়, হিমালয়ের গিয়ে মোদীজি সাধুর মত দু বছর হিমালয়ের গুয়ায় কাটিয়েছিলেন। । সেই সময় মোদীজিকে এক সাধু জিজ্ঞাসা করেছিলেন যে উনি এখানে কেন এসেছেন। উত্তরে মোদী বলেছিলেন,”ঈশ্বরের খোঁজে উনি হিমালয়ে এসেছেন “। আর তার উত্তরে সাধু বলেছিলেন, তোমার বয়স কম। তুমি সমাজের ও দেশের সেবা করে ঈশ্বর প্রাপ্তি করতে পারো।  এরপরই ফিরে আসেন তিনি।



সন্ন্যাসী হিসাবে কলকাতা বেলুড় মঠেও এসেছিলেন। ছোটবেলা থেকেই মোদী সাধু-সন্তদের প্রতি আকৃষ্ট ছিলেন। তাই তাঁর মায়ের মনে হত তিনি সাধু হয়ে যেতে পারেন। তাই কম বয়সে বিয়েও করিয়ে দিয়েছিলেন তাঁর মা। তবে বিয়ে হলেও বৈবাহিক জীবনে আর ফিরে যাননি তিনি।  বাড়ি থেকে সংসার জীবন শুরু করার জন্য মোদিজির ওপর চাপ দেওয়া হতে থাকে তখন তিনি বাড়ি ছেড়ে হিমালয় চলে যান। মোদীর এই তথ্য প্রকাশ্যে আসে ২০১৫সালে, যখন পশ্চিমবঙ্গে তিনি বেলুড় মঠে আসেন৷ শোনা যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় মোদীর জ্যাকেটে যে ফুলটি ছিল তা মঠের থেকে প্রসাদরূপে এসেছিল৷ বেলুড় মঠে তিনি স্বামী আত্মস্থানন্দের সঙ্গে দেখা করেন , যাঁকে তিনি গুরু হিসেবে মনে করেন৷ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.