সাত সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গুলি
সাত সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গুলি৷ তাও আবার লকডাউনের দিনে৷ গুলিতে জখম হয়েছেন এক পুলিশকর্মী। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
পুলিশসূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টার কিছু পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ কিয়স্ক থেকে গুলির শব্দ আসে। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা অন্য পুলিশকর্মীরা। দেখেন কিয়ক্সের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দীনেশ কর্মকার নামে এক পুলিশকর্মী।
এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে খবর৷ সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এবং সেখানে তাঁর অস্ত্রোপচার করে দেহ থেকে গুলিটি বার করা হয়। প্রাথমিক তদন্তে লালবাজারের কর্তাদের অনুমান, দায়িত্ব বদলের সময় বন্দুক থেকে ম্যাগাজিন খুলতে গিয়ে অসাবধানতায় গুলি চলেছে।

Post a Comment