আজকের রাশিফল - The News Lion

আজকের রাশিফল




মেষ রাশিঃ-  
 চাকুরীর ভাল সুযোগ আসতে পারে। সহকর্মীর হিংসার জন্য কর্মস্থানে ঝামেলার সৃষ্টি হতে পারে। শেয়ারে ব্যবসার একটা সুযোগ নিতে পারেন। চলাফেরায় প্রচুর সাবধানতা অবলম্বন করুন। আজ বাড়তি কথা না বলাই ভাল। কৃষিকার্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটি খুব ভালো। আজ সকালের দিকে খুব আনন্দে থাকবেন।

বৃষ রাশিঃ– 
সন্তানদের নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে। সাংসারিক শান্তি বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে মতান্তর হতে পারে। বাড়িতে প্রচুর অতিথি আসতে পারে। কোনও সৌখিন বস্তু কেনার জন্য খরচ  হতে পারে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে।  কর্মস্থানে সুনাম পাওয়ার যোগ রয়েছে।

মিথুন রাশিঃ–
 অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে।  বিজ্ঞানচর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের জন্য শুভ সময় ও ভাল ফল পাওয়ার যোগ রয়েছে। ব্যবসার  লাভ আপনাকে হতবাক করবে। ছোটখাটো শারীরিক ভোগান্তি হতে পারে। নতুন চাকরির খবর পাওয়ার জন্য দেরি হতে পারে। যে কোনও অশান্তিতে আজ আপনার দোষ না থাকলেও জরিয়ে পড়তে পারেন।




কর্কট রাশিঃ- 
 বিচক্ষণ ব্যক্তির কাজে উন্নতির যোগ রয়েছে। পরোপকারে আজ মনে খুব শান্তি পাবেন। প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভালো। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে। বিপদে আজ বন্ধুর সাহায্য পাবেন। হস্ত শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য দিনটি খুব ভাল।

সিংহ রাশিঃ–
সন্তানদের কোনও শুভ যোগাযোগ আসতে পারে।  ঘরে-বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হবেন। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে সঙ্গীর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে। ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি যোগ রয়েছে।  রাস্তায় একটু সাবধানে চলুন, আঘাত লাগতে পারে।

কন্যা রাশিঃ- 
 যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। দুঃস্থ কোনও ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। আজ কোনও প্রকার অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। তৃতীয় ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধির যোগ রয়েছে। পিতার সঙ্গে সম্পত্তির ব্যপারে বিবাদ বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও যন্ত্রণা বাড়তে পারে।  উচ্চবিদ্যায় প্রচুর দূর এগোতে পারবেন।





তুলা রাশিঃ– 
আজ বুদ্ধি নাশের সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।  ভাই-বোনের সম্পর্কে ভাঙ্গন ধরতে পারে। প্রেমে সফলতা পাওয়ার বা জট ছাড়ার সম্ভাবনা আছে। পুরনো কোনও দামি বস্তু আপনার হাতে আসতে পারে। সাংসারিক চাপ বৃদ্ধি পাওয়ায় চিন্তা বৃদ্ধির সম্ভাবনা।  পশুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে আনন্দ বাড়তে পারে।

বৃশ্চিক রাশিঃ-   
কাজে অন্যমনস্কতা বাড়তে পারে। বিচক্ষণ গুরুজনদের বাধ্যগত থাকার চেষ্টা করুন।  নিজের ভুল বুঝতে পেরে সংসারের শান্তি ফিরে পাবেন। সন্তানদের কথার গুরুত্ব দিন। পিতামাতার সঙ্গে অযথা বিবাদ বাধতে পারে। আজ একটু সাবধানে থাকুন। নতুন কোনও চাকরীর সুযোগ পাবেন। গোপন কোনও রোগ বৃদ্ধি ও খরচের সম্ভাবনা রয়েছে। আজ ব্যবসার ক্ষেত্রে কর্মচারীর ওপর কড়া নজর রাখুন।

ধনু রাশিঃ–
 বিপদে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। পেটের যন্ত্রণা বাড়তে পারে।  গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি বাড়তে পারে। সম্পত্তি নিয়ে অশান্তি বাড়তে পারে। প্রেমের ব্যপারে আনন্দ বাড়তে পারে। কোনও কাজ না হওয়ার জন্য হতাশা দেখা দিতে পারে। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূরে এগোনোর সময়।




মকর রাশিঃ- 
গুরুজনদের কথা না মানলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। নিজের শরীরের উপর বিশেষ নজর দিন।  বন্ধুর দ্বারা উপকার পেতে পারেন। সংসারে কোনও দায়িত্ব থাকলে শীঘ্রই সেড়ে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে।

কুম্ভ রাশিঃ– 
চাকরি বদলের যোগ রয়েছে।  সন্তানদের নিয়ে সমাজে মুখ উজ্জ্বল হতে পারে।  অর্থ ব্যয় নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে। রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। প্রতিবেশীদের ফলে হেনস্থা হতে পারেন। নিজের মতে চলার জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে। বিদ্যার্থীদের যে কোনও পরীক্ষায় শুভ ফল লাভ হওয়ার যোগ রয়েছে।

মীন রাশিঃ- 
আগুনের কাজ খুব সাবধানে করুন বিপদের যোগ রয়েছে। ছেলে-মেয়েদের জন্য চিন্তা থাকলে মিটে যাবে। সংসারে অযথা কথা না বলাই ভাল, অশান্তি বাঁধতে পারে। কর্মস্থানে শত্রুর বৃদ্ধি হতে পারে। মা-বাবার সঙ্গে মতবিরোধ হওয়ায় মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আইনি কাজের জন্য শুভ দিন।অনেক দিনেক মনের ইচ্ছে পূরণ হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.