প্রণব মুখোপাধ্যায়ের প্রয়ানে মঙ্গলবার ছুটি ঘোষণা সরকারের
প্রণব মুখোপাধ্যায়ের প্রয়ানে শোকস্তব্ধ ভারত। শোকস্তব্ধ রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ সবাই। এই অবস্থায় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার সমস্ত সরকারি দফতর ও সরকার সাহায্য প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান, সংস্থায় ছুটি ঘোষণা করল নবান্ন।
সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রণবাবুর মৃত্যুতে আগামিকাল ছুটি থাকবে সমস্ত সরকারি দফতর। বন্ধ থাকবে সমস্ত কাজ।
মঙ্গলবার কোনও কারণে তাঁর শেষকৃত্য না হলে যে দিন শেষকৃত্য হবে সেদিনও ছুটি ঘোষণা করবে পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার পুলিশ দিবসের অনুষ্ঠানও পিছিয়ে দেওয়া হয়েছে। আলাপনবাবু জানিয়েছেন, আগামী ৮ সেপ্টেম্বর রাষ্ট্রীয় শোক শেষ হলে উজ্জাপন করা হবে দিনটি।
Post a Comment