পালঘরে আগামী পাঁচদিনের জন্য জারি করা হল লকডাউন
এই লক ডাউন চলাকালীন একাধিক দোকান বন্ধের পাশপাশি কেবলমাত্র পরিসেবা চালু থাকবে ফার্মেসি গুলি ও ডেয়ারি শপ গুলির ক্ষেত্রে। তা স্বাভাবিক নিয়ম মতই চালু থাকবে। তবে কোন রকম হোম ডেলিভারির পরিষেবা চালু থাকবে না। মহারাষ্ট্রে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের হার। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া। এছাড়া লক ডাউন চলাকালীন বন্ধ থাকবে সব ধরনের ব্যাক্তিগত পরিবহণও।
এর পাশপাশি বন্ধ থাকবে পেট্রোল পাম্পগুলিও। পালঘর প্রশাসনের তরফে জানানো হয়েছে প্রয়োজনীয় পরিসেবার ক্ষেত্রে এবং সরকারি পরবহনের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে এই নিসেধাজ্ঞা।পাশপাশি একাধিক কলকারখানাও বন্ধ রাখা হবে। জিম, শপিং মল, সুইমিং পুল সহ বেশ কিছু জায়গা বন্ধ রাখা হবে পাশপাশি নিষেধাজ্ঞা জারি রয়েছে জমায়েতের উপরেও। তবে লক ডাউন চলাকালীন ব্যাংক এবং পোস্ট অফিস পরিষেবা চালু থাকবে।

Post a Comment