কেরলের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ বিনোদন জগতের
২০২০ সাল একের পর এক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, আরতার উপর করোনা তো আছেই। সত্যিই যেন এবছরটা দুঃসময় বয়ে নিয়ে এসেছে মানবজীবনে। এর মাঝেই শুক্রবার সন্ধেয় এক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী কেরলের কোঝিকোড় বিমানবন্দর। খারাপ আবহাওয়া, তুমুল বৃষ্টি, পিছল রানওয়ে। নিয়ন্ত্রন সামলাতে না পেরে দু’টুকরো এয়ার ইন্ডিয়ার বিমান। আবারও সেই শোকসংবাদ নাড়িয়ে তুলল বিনোদন জগৎকে।
খবর প্রকাশ্যে আসা মাত্রই টুইট করে শোকবার্তা জ্ঞাপন করেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, অনুপম খেরের মতো অভিনেতারা।
এপ্রসঙ্গে টুইট করে অজয় দেবগন বলেছেন, “গভীরভাবে শোকাহত। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বিমানযাত্রীরা এবং ক্রিউ মেম্বাররা যেন সুস্থ থাকেন।”
অমিতাভ বচ্চন বলেছেন, “ভয়ংকর রকমের দুর্ঘটনা। কেরালার কোঝিকোড় বিমানবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান রানওয়ে ছাড়িয়ে অনেকটা এগিয়ে গিয়ে মাটিতে আছড়ে পড়েছে। আমার প্রার্থনা রইল।”
অমিতাভের পাশাপাশি শাহরুখও শোকবার্তা জ্ঞাপন করেছেন। টুইটে লিখলেন, “ভীষণভাবে শোকাহত! এই ঘটনা মেনে নেওয়া যায় না। এয়ার ইন্ডিয়া ফ্লাইটের যাত্রী ও কর্মীদের জন্য প্রার্থনা করছি। এই দুর্ঘটনায় মৃত এবং আহতদের জন্যও গভীরভাবে সমব্যথিত। সেই সব পরিবারের প্রতিও রইল গভীর সমবেদনা, যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন এই দুর্ঘনায়।”
অক্ষয় কুমার যিনি এই সময়ে খুব কমই সাধারণত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। তিনিও টুইট করলেন, “দুর্ভাগ্যজনক! আশা করি বিমানযাত্রী এবং ক্রিউ মেম্বাররা সুরক্ষিত রয়েছেন। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল।”
Post a Comment