এবার করোনা ভ্যাকসিন নিবন্ধন করল চিন - The News Lion

এবার করোনা ভ্যাকসিন নিবন্ধন করল চিন



রাশিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে করোনা ভ্যাকসিন নিবন্ধন করল চিন। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গিয়েছে।  সিজিটিএন জানিয়েছে, চিনের সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল এবং স্যানসিনো বায়োলজিকস যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে।



‘এড৫-এনসিওভি’ নামের ভ্যাকসিনটি রবিবার‌ দিনই নিবন্ধন করেছে বেইজিং।   আরও বলা হয়, চিন প্রথম করোনা ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দিয়েছে। এর আগে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় দেখা গিয়েছে, ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম।  ভ্যাকসিনটির প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়ালে ভালো ফল পাওয়া গিয়েছে।



 প্রথম ধাপের ট্রায়ালে ১৮ থেকে ৫৯ বছর বয়সী ৩২০ জন আর দ্বিতীয় ধাপে ২২৪ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন। সিনহুয়া জানিয়েছেন,ট্রায়ালের ফলাফলগুলো ইঙ্গিত দেয় যে ভ্যাকসিন কার্যকরভাবে স্বেচ্ছাসেবীদের শরীরে নিরপেক্ষ অ্যান্টিবডি তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্রিয়ায় ভালো সক্ষমতা প্রদর্শন করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.