কেরলের বিমান দুর্ঘটনায় শোকবার্তা ক্রিকেট মহলের - The News Lion

কেরলের বিমান দুর্ঘটনায় শোকবার্তা ক্রিকেট মহলের





একদিকে কোভিড-১৯ অন্যদিকে নানা মর্মান্তিক ঘটনা। চলতি বছর যেন  দুঃসময় কিছুতেই পিছু ছাড়ছে না।  দিনদু’য়েক আগে লেবাননের ঘটনায় আঁতকে উঠেছিল বিশ্ববাসী। এবার কেরলের কোঝিকোড়ে রানওয়েতে নামার সময় পিছলে গিয়ে দু’টুকরো হয়ে গেল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান।  শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ কারুপুর বিমানবন্দরে ১৯০ জন যাত্রীকে নিয়ে নামার সময় পিছলে যায় বিমানটি। মর্মান্তিক দুর্ঘটনায় দু’জন পাইলট-সহ কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।



‘বন্দে ভারত মিশনে’র আওতায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীবাহী বিমানটি বিদেশ থেকে ফিরছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নামার সময় একাধিকবার ধাক্কা খেয়ে এয়ারক্র্যাফটের মূল অংশ ফিউসলেজ ভেঙে দু’ভাগ হয়ে যায় বিমানবন্দরে। যার নম্বর AXB1344,B737। জানা গিয়েছে, দুবাই থেকে কোঝিকোড় ফিরছিল এই বিশেষ বিমানটি। বিমানে ১৭৪ জন যাত্রী, ১০ শিশু, ২ পাইলট ও ৫ কেবিন ক্রু ছিলেন বলে জানিয়েছে উড়ানসংস্থা।



 ডিজিসিএ সূত্রে জানা যাচ্ছে, ‘একটি খাদে পড়ে যায় বিমানটি। এরপর সেটি ভেঙে দু’টুকরো হয়ে যায়। ইতিমধ্যে উদ্ধারকাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে।  নিহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক অধিনায়ক বিরাট কোহলি, তাঁর ডেপুটি রোহিত শর্মা সহ ক্রীড়াজগতের অন্যান্যরা।



বিরাট টুইটারে লিখেছেন, ‘কোঝিকোড় বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য প্রার্থনা করছি। প্রাণ হারানো মানুষদের প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা রইল।’     রোহিত লিখেছেন, ‘কোঝিকোড়ে দুর্ঘটনার কবলে পড়া বিমানের যাত্রী এবং কর্মীদের জন্য প্রার্থনা করছি। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের উদ্দেশ্যে টুইটারে সমবেদনা জ্ঞাপন করেছেন মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকর। কোঝিকোড়ের ঘটনাকে ‘ভয়ংকর’ বলে অভিহিত করেছেন গৌতম গম্ভীর। বিমান দু’টুকরো হয়ে যাওয়ার ছবি দেখে তিনি রীতিমতো আতঙ্কিত বলে জানিয়েছেন প্রাক্তন ওপেনার তথা বর্তমান বিজেপি সাংসদ।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.