হিন্দু বিরোধী পোস্ট করার অভিযোগে সাসপেন্ড প্রাক্তন আপ বিধায়ক
সোশ্যাল মিডিয়ায় হিন্দু বিরোধী পোস্ট করার অভিযোগে প্রাক্তন আপ বিধায়ক জার্নেল সিংকে সাসপেন্ড করল আম আদমি পার্টি। পশ্চিম দিল্লির রাজৌরি গার্ডেনের প্রাক্তন বিধায়ক জার্নেল সিং
তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে হিন্দু দেব-দেবীদের নিয়ে একটি পোস্ট করা হয়। তাঁর ওই পোস্ট ঘিরে রীতিমতো বিতর্ক ছড়িয়ে পড়ে। ওই পোস্টের মাধ্যমে তিনি হিন্দু-ধর্মের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন বলেও অভিযোগ ওঠে। বিতর্ক বাড়তেই তড়িঘড়ি আলোচনায় বসে আপ নেতৃত্ব।
দলের নেতা জার্নেল সিং–কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় নেতাকে সাসপেন্ড করার পর আম আদমি পার্টির তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। দলের তরফে প্রকাশি ওই বিবৃতিতে জানানো হয়েছে, ধর্ম নিরপেক্ষ একটি দল আম আদমি পার্টি। সব ধর্মের প্রতিই এই দল শ্রদ্ধাশীল। যিনি অন্যের ধর্মকে অসম্মান করেন তাঁর আপ-এ জায়গা নেই। রাজনৈতিক মহলের মতে, দলের নেতা জার্নেল সিংয়ের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার মাধ্যমে দলের অন্য নেতাদেরও বার্তা দিয়ে রাাখল আম আদমি পার্টি।
এদিকে, যার বিরুদ্ধে এই অভিযোগ সেই জার্নেল সিং অবশ্য এই পোস্টটি নিয়ে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি ওই পোস্টটি করেননি বলে দাবি করেছেন।

Post a Comment