প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকে আপ্লুত ও স্মৃতিকাতর শেখ হাসিনা - The News Lion

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকে আপ্লুত ও স্মৃতিকাতর শেখ হাসিনা




প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শেখ হাসিনা। প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকে আপ্লুত ও স্মৃতিকাতর হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বঙ্গবন্ধু পরিবার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের বহু স্মৃতি স্মরণ করেন।



শেখ হাসিনা বলেন, প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে ভারত হারালো একজন বিজ্ঞ ও দেশপ্রেমিক নেতাকে আর বাংলাদেশ হারালো একজন আপনজনকে।



 তিনি উপমহাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন।  প্রধানমন্ত্রী ভারতের সাবেক এ রাষ্ট্রপতির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 



  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.