প্রবল বৃষ্টিতে বাড়ি ভেঙে মৃত ১ - The News Lion

প্রবল বৃষ্টিতে বাড়ি ভেঙে মৃত ১



প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ি। পুলিশ সূত্রে খবর,বৃহস্পতিবার ভোর রাতে ৫৫ নম্বর বেলেঘাটা মেন রোডে একটি পুরনো বাড়ি ভেঙে পড়ে৷ বাড়িতে আটকে পড়েছিল পরিবার৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কলকাতা পুলিশের উদ্ধারকারীদল৷





ধ্বংসস্তূপে আটকে পড়া এক বৃদ্ধাকে কয়েক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়৷ তারপর সংজ্ঞাহীন অবস্থায় তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে৷ 




জানা গিয়েছে , ভেঙে পড়ার সময় বাড়িটিতে ছিলেন বছর সত্তরের বৃদ্ধা প্রতিমা সাহা, তাঁর ছেলে রাজেশ সাহা, বউমা ও নাতি ঋষব সাহা৷ কিন্তু বৃদ্ধার ছেলে, বউমা ও নাতি বেঁচে গেলেও মৃত্যু হয়েছে বৃদ্ধার৷ পুরনো বাড়িটি এবার ভেঙে ফেলা হবে বলে পুলিশ সূত্রে খবর৷  এছাড়া প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় জল জমেছে৷ এরমধ্যে ট্যাংরা, বেলেঘাটায় জল যন্ত্রনা৷ তবে পুরসভা জল সরানোর কাজে নেমেছে বলে জানা গিয়েছে৷  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.