ডাকাত সন্দেহে গ্রেফতার এক
দি নিউজ লায়ন ; ডাকাত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিস। ধৃতের নাম সুকুমার দাস ওরফে লঙ্গা। শক্তিগড় থানার হাটগোবিন্দপুরে তার বাড়ি। শুক্রবার রাতে আটাগড় মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় পুলিস তাকে ধরে। অপরাধমূলক কাজের উদ্দেশ্যে সে ঘোরাঘুরি করছিল বলে পুলিসের অনুমান।
দিনকয়েক আগে আটাগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ভোজালি, লোহার রড, লাঠি, নাইলনের দড়ি প্রভৃতি উদ্ধার হয়। রাস্তা দিয়ে যাতায়াত করা গাড়িতে ডাকাতির পরিকল্পনায় তারা সেখানে জড়ো হয়েছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পুলিস। সেদিন দলের কয়েকজন পালিয়ে যায়।
পলাতকদের মধ্যে সুকুমারও ছিল বলে পুলিসের দাবি। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন বিচারক।

Post a Comment