কোচবিহারের তুফানগঞ্জের বিএসএফের গুলিতে নিহত ১ জখম ২ - The News Lion

কোচবিহারের তুফানগঞ্জের বিএসএফের গুলিতে নিহত ১ জখম ২



দি নিউজ লায়ন ;  বিএসএফের গুলিতে নিহত ১।  জখম আরও দুই। রবিবার রাতে তুফানগঞ্জ এর বালাভূতে এই গুলি চালানোর ঘটনা ঘটে |মৃতের নাম আজিজুল রহমান, (১৯)| ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়েছে | গ্রামবাসীদের অভিযোগ, বিনা প্ররোচনায় গ্রামবাসীদের ওপর গুলি চালিয়েছে বিএসএফ।


যদিও বিএসএফের দাবি, জাওয়ানদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাদের গুলি চালাতে হয় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে তুফানগঞ্জের বালাভূত এলাকায় বিএসএফ জওয়ানরা টহল দিতে যান। সে সময় তাদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের বিবাদ হয়।


দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।  আচমকা বিক্ষোভরত গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালায়  বিএসএফ জওয়ানরা। বিএসএফ এর গুলিতে একজনের মৃত্যু হয়। ঘটনাস্থলেই আরও দুজন জখম হয় | খবর পেয়ে এলাকায় যায় বিশাল পুলিশবাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছেন তুফানগঞ্জ থানার পুলিশ |

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.