আজ সন্ধ্যের চায়ের আড্ডা জমে উঠুক চিকেন রোলে
মুরগির মাংসের রোল
উপকরণঃ
ময়দা ১ কাপ,
রান্না করা মাংস আধ কাপ,
পেঁয়াজ কুচি আধ কাপ,
আলু মিহি কুচি আধ কাপ,
কাঁচা লঙ্কা কুচি ১ টেবিল চামচ,
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ,
চাট মসলা ১ চা চামচ,
লবণ ১/৩ চা চামচ,
ব্রেডক্রাম ১ কাপ,
ডিম ফেটানো ১টি,
সানফ্লাওয়ার তেল ১ কাপ।
প্রণালিঃ
১. প্রথমে ময়দার সঙ্গে সামান্য লবণ ও তেল দিয়ে পরিমাণমতো পানি দিয়ে রুটির খামিরের মতো খামির করে নিন।
২. এবার রান্না করা মুরগির মাংস হামান-দিস্তায় বেশ সময় নিয়ে ছেঁচে নিন।
৩. একটা প্যানে সামান্য তেল দিয়ে গরম হয়ে এলে পেঁয়াজ দিয়ে দিন।
৪. এতে মিহি করে কুচি করা আলু ঝুরি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চাট মসলা ও লবণ দিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। আলু খানিকটা সিদ্ধ হয়ে এলে ছেঁচে রাখা মুরগির মাংস দিয়ে একটু পর পর নেড়েচেড়ে ঝরঝরে মতো করে নিন। হয়ে এলে ঠাণ্ডা হতে দিন।
৫. এবার ছোট ছোট রুটি বেলে তাতে পছন্দমতো ফিলিং দিয়ে রোল বানিয়ে ফেটানো ডিমে ডুবিয়ে তুলে ব্রেডক্রামে গড়িয়ে, সানফ্লাওয়ার তেল গরম করে ভেজে নিন।
Post a Comment