‘হেলিকপ্টার ৭’ দিয়েই শুরু মাহির জন্মদিনের পার্টি - The News Lion

‘হেলিকপ্টার ৭’ দিয়েই শুরু মাহির জন্মদিনের পার্টি




 মহেন্দ্র সিং ধোনির ৩৯তম জন্মদিনে তাঁর ফ্র্যাঞ্চাইজি সতীর্থ ডোয়েন ব্র্যাভোর থেকে অভিনব উপহারটা পেলেন। ‘থালা’ মাহিকে নিয়ে তিনি যে গান লিখছেন সেটা অনুরাগীদের জানিয়েছিলেন অনেক আগেই। মঙ্গলবার ধোনির জন্মদিনের ঠিক আগে প্রকাশ পেল ধোনিকে নিয়ে তৈরি ব্র্যাভোর নতুন গান ‘হেলিকপ্টার ৭’।



আর ব্র্যাভোর গানেই শুরু হল মাহির জন্মদিনের পার্টি।  সোমবারই ইউ টিউব প্ল্যাটফর্মে প্রিমিয়র হয়েছে ‘হেলিকপ্টার ৭’। গানটি লিখেছেন এবং সুর করেছেন ব্র্যাভো নিজেই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গানটি শেয়ার করে ব্র্যাভো লেখেন, ‘অপেক্ষার অবসান। মাহি তুমি বিশ্বজুড়ে বহু মানুষের অনুপ্রেরণা। আমরা প্রস্তুত তোমার জন্মদিন সেলিব্রেট করতে।





আমার টিমের পক্ষ থেকে আমার ফ্যানেদের পক্ষ থেকে তোমার ফ্যানেদের হয়ে আমি তোমায় শুভেচ্ছা জানাচ্ছি। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুক। দ্য হেলিকপ্টার ইজ অফ।’  একজন টিকিট কালেক্টর থেকে বিশ্ব ক্রিকেট সার্কিটে এক উজ্জ্বল নক্ষত্র। ব্র্যাভো তাঁর গানে ধোনির স্ট্রাগল থেকে ভারতীয় ক্রিকেটে ধোনির উত্থান এবং পরবর্তীতে তাঁর প্রতিষ্ঠার নানা দিক তুলে ধরেছেন। ফ্র্যাঞ্চাইজি অধিনায়ককে নিয়ে ব্র্যাভোর কম্পোজিশনে রয়েছে ক্যালিপসোর ছোঁয়া। যা শুনে অনুরাগীদের কোমর দোলাতে ইচ্ছে করবেই।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.