সেপ্টেম্বরেই পাকিস্তান খুলে দেবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান - The News Lion

সেপ্টেম্বরেই পাকিস্তান খুলে দেবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান




চলতি বছরের   আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার  সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।  এমনটাই  জানিয়েছে ফেডারেল শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ। বৃহস্পতিবার পাকিস্রাতানের জধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই কথা বলেন।





তিনি আরো বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিস্থিতির উন্নতি হলে সরকারের এই সিদ্ধান্ত বহাল থাকবে এবং পর্যায়ক্রমে দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে।




মন্ত্রী বলেন, জাতীয় কমান্ড ও অপারেশন সেন্টার (এনসিওসি) বৈঠককালে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভপতিত্ব করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের  শিক্ষামন্ত্রী বলেন, তবে দেশে করোনা পরিস্থিতিতে আগামী আগস্টের প্রথম এবং তৃতীয় সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার ব্যাপারেও এ সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।






প্রসঙ্গত, মার্চের শুরু থেকে পাকিস্তান সরকার করোন প্রাদুর্ভাবের কারণে সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.