নকল এন৯৫ মাস্ক সরবরাহের অভিযোগ, প্রাক্তন ছাত্রলীগ নেত্রী রিমান্ডে - The News Lion

নকল এন৯৫ মাস্ক সরবরাহের অভিযোগ, প্রাক্তন ছাত্রলীগ নেত্রী রিমান্ডে





ঢাকা প্রতিনিধি : ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে নকল এন৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেফতার অপরাজিতা ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে তিন দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।এর আগে শনিবার তার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন আদালতে পাঠানো হয়।








ডিবির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।নকল মাস্ক বিষয়ে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ডিবি পুলিশ। এর আগে গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।








অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিনের বিরুদ্ধে মামলা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার রাতে বিএসএমএমইউর প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।








মামলার আসামি শারমিন জাহান আওয়ামী লীগের গত কমিটির মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক পদে ছিলেন। বর্তমান কমিটিতে কোনো পদ না পেলেও দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.