করোনা পরিস্থিতির অবনতির মধ্যেও বাংলাদেশে ২ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
ঢাকা প্রতিনিধি : করোনা সংক্রমণ ও বন্যা পরিস্থিতির অবনতির মধ্যেও সাংবিধানিক নিয়ম রক্ষার্থে বাংলাদেশের বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) ও যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই দুই আসনে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়; টানা চলবে বিকাল ৫টা পর্যন্ত।
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া অন্য দলের প্রার্থীদের তেমন কোনো তৎপরতা নেই এই নির্বাচনে। বিএনপি এ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে। জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও ১৪ জুলাই ভোটগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছে।এমন পরিবেশ-পরিস্থিতির মধ্যে ভোটগ্রহণ চলছে।
যদিও ইসির পক্ষ থেকে বলা হয়েছে– নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।মহামারির মধ্যে ভোটে আয়োজনের বাধ্যবাধকতার কথা তুলে ধরেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, সাধারণত উপনির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম হয়ে থাকে। এখন করোনাভাইরাসের মহামারী চলছে।
কমিশন এ বিষয়ে সজাগ থেকে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের ব্যবস্থা রেখেছে।১৮ জানুয়ারি আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আবদুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ২১ জানুয়ারি একই দলের ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন শূন্য হয়।

Post a Comment