এক নজরে দেখেনিন দক্ষিণ ২৪ পরগনার কন্টেনমেন্ট জোনগুলি - The News Lion

এক নজরে দেখেনিন দক্ষিণ ২৪ পরগনার কন্টেনমেন্ট জোনগুলি




করোনার সংক্রমণ ক্রমে বেড়েই চলেছে কিছুতেই বাগে আনা যাচ্ছে না। গোটা দেশের সাথে সাথে আমাদের রাজ্যেরও একই অবস্থা। তাই আবার করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে বৃহস্পতিবার বিকেল থেকেই রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে নতুন করে লকডাউন কার্যকরা করা হচ্ছে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনারও বেশ কিছু এলাকায় নতুন করে লকডাউন ঘাষণা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ৭৩টি জায়গায় বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে নতুন করে কড়াকড়ি শুরু।  জেলা প্রশাসনের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনার মোট ৭৩টি এলাকা কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হয়েছে।




সেগুলি হল পূর্ব ও পশ্চিম বিষ্ণপুর, কঙ্গনবেড়িয়া, উত্তর রাইপুর, নিশ্চিন্তপুর, কামরা, উত্তর বাওয়ালি, আমগাছিয়া, পাথরবেড়িয়া, জয়চণ্ডীপুর, আসুতি ১ পঞ্চায়েত।  বজবজ পুরসভার ১ ও ১৪ নম্বর ওয়ার্ড, পূজালি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড, মহেশতলা পুরসভার ১, ২, ১০, ও ৩১ নম্বর ওয়ার্ড। রাজপুর-সোনারপুর পুরসভার ৫,৬, ১৪, ২৬ নম্বর ওয়ার্ড। বারুইপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডটি কন্টেনমেন্ট জোনের আওতায়।  করোনার সংক্রমণ ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার গ্রামীণ এলাকাগুলিতেও। সেই কারণেই দক্ষিণ বারাসত, ফুটিগোদা, শাহাজাদপুর, চালতাবেড়িয়া, শানপুকুর, বামনঘাটা, মাঠেরদিঘি এলাকা কন্টেনমেন্ট জোনের আওতায়। কন্টেনমেন্ট জোনের মধ্য পড়ছে নারায়ণপুর, গোপালপুর, নিকারিঘাটা, বাঁশরা, তালদি।   



একইভাবে ডায়মন্ড হারবার পুরসভারও ৩, ১০, ১৩ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার বিকেল থেকেই কড়া লকডাউন জারি হতে চলেছে। এছাড়াও সরিষা, হরিণডাঙা, মাথুর, বঙ্গনগর ২, উত্তর কুসুম, উস্তি, কামারচক, ধামুয়া উত্তর, নৈনান, মগরাহাট পূর্ব, ধামুয়া দক্ষিণে লকডাউন কার্যকর হবে।   একইসঙ্গে ঘাটেশ্বর, নিশাপুর, চাঁদপুর-চৈতন্যপুর, কাশীনগর, রায়দিঘি, নন্দকুমার পঞ্চায়েত এলাকা কন্টেনমেন্ট জোন বলে ঘোষণা করে বৃহস্পতিবার বিকেল থেকেই কড়া লকডাউনের আওতায় এসে যাচ্ছে। কাকদ্বীপ ও পাথরপ্রতিমারও বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার বিকেল থেকে লকডাউন কার্যকর করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.